Import Export
আমদানি/রপ্তানি লাইসেন্স (IRC/ERC)
আমদানির জন্য IRC আর রপ্তানির জন্য ERC—নতুন সনদ ও বার্ষিক নবায়ন। এলসি খোলা ও কাস্টমস ক্লিয়ারেন্সের আগে প্রয়োজনীয় সব কাগজ গুছিয়ে দিই।
- from
- ৳12,000
- Timeline
- 15-20 কর্মদিবস
- Documents you'll need
- 7
What we do for you
- আমদানির পরিমাণ অনুযায়ী সঠিক IRC শ্রেণি নির্বাচন
- চেম্বার/অ্যাসোসিয়েশন সদস্যপদের ব্যবস্থা
- বাকি থাকলে ট্রেড লাইসেন্স, TIN ও BIN একসাথে
- CCI&E-তে আবেদন, ফি ও ফলো-আপ
- প্রতি বছর নবায়নের রিমাইন্ডার ও নবায়ন
About this service
বাণিজ্যিকভাবে পণ্য আমদানি করতে IRC (Import Registration Certificate) আর রপ্তানি করতে ERC (Export Registration Certificate) লাগে। সনদ দেয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর (CCI&E)। ব্যাংকে এলসি খোলা বা কাস্টমসে পণ্য খালাসের সময় এই নম্বর চাওয়া হয়।
IRC-র শ্রেণি (স্ল্যাব) ঠিক হয় বছরে কত টাকার আমদানি করবেন তার ওপর—ছোট শ্রেণি নিয়ে বড় এলসি খোলা যায় না। তাই শুরুতেই আপনার পরিকল্পনা অনুযায়ী সঠিক শ্রেণি বেছে নিই।
সবচেয়ে বেশি সময় লাগে আগের ধাপগুলোতে: হালনাগাদ ট্রেড লাইসেন্স, TIN, BIN আর চেম্বার বা বাণিজ্য সংগঠনের সদস্যপদ। এগুলো না থাকলে আমরা একসাথে করে দিই, তারপর CCI&E-তে আবেদন ও সনদ সংগ্রহ।
Documents you'll need
- 1. হালনাগাদ ট্রেড লাইসেন্স (আমদানিকারক/রপ্তানিকারক উল্লেখসহ হলে ভালো)
- 2. e-TIN সার্টিফিকেট
- 3. ভ্যাট নিবন্ধন সনদ (BIN)
- 4. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
- 5. চেম্বার বা বাণিজ্য সংগঠনের হালনাগাদ সদস্যপদ সনদ
- 6. মালিক/পরিচালকদের NID ও ছবি
- 7. কোম্পানি হলে: Incorporation Certificate, MoA/AoA ও Form XII
Questions people ask
IRC আমদানির জন্য, ERC রপ্তানির জন্য। দুটোই করলে দুটো সনদই লাগবে; একসাথে আবেদন করা যায়।
from
৳12,000
