Bangladesh's most trusted business registration service
All services

Company Registration

কোম্পানি রেজিস্ট্রেশন (RJSC)

RJSC-তে প্রাইভেট লিমিটেড বা এক ব্যক্তি কোম্পানি (OPC) নিবন্ধন—নাম ছাড়পত্র, MoA/AoA থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেট পর্যন্ত।

from
৳10,000
Timeline
10-15 কর্মদিবস
Documents you'll need
6

What we do for you

  • কাঠামো ও মূলধন নিয়ে পরামর্শ—অপ্রয়োজনীয় ফি এড়াতে
  • নাম ছাড়পত্র (Name Clearance)
  • MoA, AoA ও সকল প্রয়োজনীয় ফর্ম প্রস্তুত
  • RJSC ফি ও স্ট্যাম্প ডিউটির পরিষ্কার হিসাব
  • Certificate of Incorporation, সার্টিফায়েড MoA/AoA ও Form XII
  • চাইলে ট্রেড লাইসেন্স, TIN, ব্যাংক অ্যাকাউন্ট ও BIN একসাথে

About this service

লিমিটেড কোম্পানি আপনাকে দেয় সীমিত দায়, আলাদা আইনি পরিচয় আর বড় ক্লায়েন্ট, টেন্ডার ও বিনিয়োগকারীর কাছে বিশ্বাসযোগ্যতা। নিবন্ধন করে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC)।

আমরা শুরুতে কাঠামো ঠিক করতে সাহায্য করি: পরিচালক ও শেয়ারহোল্ডার কারা, কার কত শেয়ার, অনুমোদিত ও পরিশোধিত মূলধন কত রাখা বাস্তবসম্মত। অনুমোদিত মূলধন যত বেশি, RJSC ফি ও স্ট্যাম্প ডিউটিও তত বেশি—তাই এই সিদ্ধান্তে খরচ অনেক বদলায়।

এরপর নাম ছাড়পত্র, মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন প্রস্তুত, প্রয়োজনীয় ফর্ম, ফি পরিশোধ আর RJSC-তে জমা—সব আমাদের দায়িত্বে। নিবন্ধনের পর কোম্পানির ট্রেড লাইসেন্স, e-TIN, ব্যাংক অ্যাকাউন্ট ও ভ্যাট নিবন্ধনও একসাথে করে দিতে পারি।

Documents you'll need

  1. 1. প্রত্যেক পরিচালক ও শেয়ারহোল্ডারের NID (বিদেশি হলে পাসপোর্ট)
  2. 2. প্রত্যেকের ছবি, মোবাইল নম্বর ও ইমেইল
  3. 3. পরিচালকদের TIN (প্রযোজ্য ক্ষেত্রে)
  4. 4. কোম্পানির প্রস্তাবিত ২–৩টি নাম
  5. 5. নিবন্ধিত অফিসের ঠিকানার প্রমাণ
  6. 6. শেয়ার বণ্টন ও মূলধনের পরিমাণ

Questions people ask

প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে ২ জন পরিচালক/শেয়ারহোল্ডার লাগে। একজন মালিক হলে এক ব্যক্তি কোম্পানি (OPC) হিসেবে নিবন্ধন করা যায়।

from

৳10,000