Bangladesh's most trusted business registration service
All services

VAT & Tax

বার্ষিক কর রিটার্ন

ব্যক্তি ও কোম্পানির বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল—উৎসে কাটা কর সমন্বয়, বিনিয়োগ রেয়াত আর সম্পদ বিবরণী সঠিকভাবে।

from
৳8,000
Timeline
3-5 কর্মদিবস
Documents you'll need
7

What we do for you

  • আয়, উৎসে কাটা কর ও বিনিয়োগ রেয়াত মিলিয়ে সঠিক কর হিসাব
  • আগের বছরের সাথে মিল রেখে সম্পদ ও দায়ের বিবরণী
  • আপনার অনুমোদনের পর অনলাইনে দাখিল
  • রিটার্ন জমার প্রমাণ (PSR) ও প্রাপ্তিস্বীকার
  • কোম্পানির রিটার্ন ও উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নও করা হয়

About this service

প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল আইনি বাধ্যবাধকতা। ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র, ট্রেড লাইসেন্স নবায়ন, টেন্ডারসহ অনেক কাজে রিটার্ন জমার প্রমাণ (PSR) চাওয়া হয়। সময়মতো না দিলে জরিমানা ও সুদ যোগ হয়।

রিটার্নে সবচেয়ে বেশি ভুল হয় তিন জায়গায়: উৎসে কাটা করের সনদ না নেওয়ায় বেশি কর দেখানো, বিনিয়োগ রেয়াত দাবি না করা, আর সম্পদ বিবরণী আগের বছরের সাথে না মেলা। আমরা আপনার আয়, কর্তন আর সম্পদের কাগজ মিলিয়ে রিটার্ন তৈরি করি, আপনার অনুমোদনের পর দাখিল করি।

ব্যক্তিগত করদাতাদের রিটার্ন সাধারণত NBR-এর e-Return সিস্টেমে অনলাইনে জমা হয়; কোম্পানির রিটার্নের শেষ তারিখ আয়বর্ষ শেষের পর নির্ধারিত সময়ে। দুই ক্ষেত্রেই আমরা ক্যালেন্ডার মনে রাখি, যাতে শেষ মুহূর্তে তাড়াহুড়া না হয়।

Documents you'll need

  1. 1. e-TIN ও NID
  2. 2. বেতনের সনদ বা আয়ের হিসাব (ব্যবসা, ভাড়া, সুদ ইত্যাদি)
  3. 3. উৎসে কর কর্তনের সনদ (বেতন, ব্যাংক সুদ, সঞ্চয়পত্র)
  4. 4. বিনিয়োগের প্রমাণ (সঞ্চয়পত্র, ডিপিএস, জীবনবীমা, শেয়ার)
  5. 5. ব্যাংক স্টেটমেন্ট
  6. 6. আগের বছরের রিটার্নের কপি (থাকলে)
  7. 7. কোম্পানি হলে: অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট

Questions people ask

ব্যক্তিগত করদাতাদের জন্য সাধারণত ৩০ নভেম্বর (কর দিবস); NBR সময় বাড়ালে আলাদা ঘোষণা দেয়। কোম্পানির ক্ষেত্রে আয়বর্ষ শেষের পর আইনে নির্ধারিত সময়ে।

from

৳8,000